• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই সনদ ঘোষণার দাবিতে ইনকিলাব মঞ্চের ‘লাল মার্চ

প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১১:২৩
আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১১:২৩

966663

জুলাই সনদ ঘোষণার দাবিতে ইনকিলাব মঞ্চের ‘লাল মার্চ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে ‘লাল মার্চ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন কাকরাইল ঘুরে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।

এর আগে শাহবাগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা।

‘ক্ষমতা না জনতা, জনতা জনতা, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘লাল জুলাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না’— এমন বিভিন্ন স্লোগান দেন সমাবেশে অংশগ্রহণকারীরা।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ঘোষণা করার জন্য ৩০ দিনের সময় নিয়েছিল, যা গত ২৫ জুন শেষ হয়েছে। জুলাই থেকে আরেক জুলাই চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত সেই সনদ ঘোষণা করা হয়নি। ২ হাজার শহীদ ও ৩০ হাজার আহতের রক্তের বিনিময়ে যে ইন্টেরিম সরকার এসেছে, তারা যদি কোনো রাজনৈতিক দলের চাপে সনদ দিতে না পারে, তাহলে সেই দলগুলোর নাম প্রকাশ করা হোক। জনগণই তাদের চাপ দেবে। কোনো একক সংগঠনের স্বার্থরক্ষাকারী ঘোষণাপত্র আমরা মেনে নেব না।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি বলেন, ‘৩০ কার্যদিবস সময় নিয়েছিল ইন্টেরিম সরকার। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। আজ জুলাইয়ের ১ তারিখ অভ্যুত্থানের এক বছর কেন ঘোষণা দিতে পারেনি, তার কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। কোন রাজনৈতিক দলের চাপে তারা আটকে আছে, সেটিও বলেনি। যদি এই জুলাই সনদ না হয়, তাহলে ইতিহাস মনে রাখবে। এটি কোনো রাজনৈতিক দলের স্বার্থেই হয়নি।’

তিনি আরও বলেন, ‘যদি ইন্টেরিম সরকার না পারে, তাহলে এই মাসের মধ্যেই তারা গণভোট দিয়ে দেখুক, জনগণ পারে কিনা। এই জুলাই কারো ব্যক্তিগত বা দলীয় দলিল নয়— এটি ১৮ কোটি মানুষের। সাংবিধানিকভাবে জুলাই সনদ প্রতিষ্ঠিত না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com