• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেখার পর সই করবে এনসিপি : আখতার হোসেন

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৩:০৫
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৩:০৫

9633325 1

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেখার পর সই করবে এনসিপি : আখতার হোসেন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ড্রাফট উপস্থাপন করতে জাতীয় ঐকমত্য কমিশন অপারগতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

আখতার হোসেন বলেন, কমিশন আমাদেরকে জানিয়েছে যে, তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছেন। যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। সেই আদেশের মধ্যকার বক্তব্য কী, সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখন পর্যন্ত উপস্থাপন করতে অপারগতা প্রকাশ করেছেন। যেটা আমাদেরকে এখন পর্যন্ত আশাবাদী হতে দেয়নি।

তিনি বলেন, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে একটা কাগুজে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থিভাবে উপস্থাপিত না হয়, সে ব্যাপারে আমরা ঐকমত্য কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়েছি।

এনসিপির সদস্য সচিব বলেন, আমরা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে, সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন। আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপর জুলাই সনদে স্বাক্ষরের দিকে অগ্রসর হতে পারি। আমরা মনে করি, এই গোটা ঐকমত্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দৃঢ়ভাবে অংশগ্রহণ করেছে। আমরাই সংস্কারের আলোচনাকে বাংলাদেশের মেইন স্ট্রিম জায়গায় রাখার জন্য আমাদের দল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।

এনসিপির সদস্য সচিব বলেন, জুলাই সনদ যেন একটা আইনি ভিত্তি পরিপূর্ণভাবে লাভ করতে পারে, সে কারণে আমরা দীর্ঘসময় ধরে আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি। যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই চেষ্টা চালিয়ে যাব।

তিনি বলেন, আমরা আমাদের দাবিগুলো কমিশনের কাছে উপস্থাপন করেছি। যে আদেশ জারি করা হবে সেই ড্রাফট যেন কমিশন প্রস্তুত করে। এটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে। এটা জুলাই ঘোষণাপত্রের মতো করে একপাক্ষিক দলীয় কোনো ড্রাফট হিসেবে জারি হওয়ার মতো সম্ভাবনার জায়গায় যেন না থাকে। যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণায় পরিণত না হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com