• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জ্বালানিসহ সবধরনের খরচে সাশ্রয়ী হতে হবে: ডা. রফিক

প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১২:৫৫
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১২:৫৫

960000241

জ্বালানিসহ সবধরনের খরচে সাশ্রয়ী হতে হবে: ডা. রফিক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানিসহ সব খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন, আমাদেরকে সেই আহ্বানে সাড়া দিয়ে সাশ্রয়ী হতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি তৈরি করে দিয়েছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ধারাবাহিকতা রক্ষা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এটা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়। আজ দেশে হৃদপিণ্ডের জটিল সব চিকিৎসা সম্ভব হচ্ছে, এরকম অনেক উদাহরণ তৈরি করে গিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

ছাত্রদল মেধাবীদের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের বিভিন্ন মেডিকেলের ইউনিট প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে সাথে তারা একাডেমিকভাবেও সফল হয়েছে।

বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওমর খৈয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. শাকুর খান, অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. তৌহিদ উল ইসলাম জন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, ঢামেকসুর সাবেক জিএস ডা. মাহমুদুর রহমান নোমান, যুবদলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহসভাপতি ডা. ইমরান হাফিজ, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষারসহ আনোয়ার খান মেডিকেল ও বিভিন্ন মেডিকেলের বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com