• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জয়লাভ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব : টুকু

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৭:২৩
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৭:২৩

9666254

জয়লাভ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাস্তায় যখন নেমেছি, জীবন যখন দিয়েছি, জয়লাভ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমরা যে ২৭ দফা দিয়েছি, যদি আন্দোলন করে জয়লাভ করতে পারি, তাহলে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিব। যে জন্য দেশ স্বাধীন করেছিলাম, মুক্তিযোদ্ধ করেছিলাম। সেটার কিছুই এখন আজ নেই। পাকিস্তান শাসকরা যা করত, তার চাইতে বেশি করছে এই সরকার।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়ে বিএনপি নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবির গণমিছিলের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, গতকাল থেকেই আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ গিয়েছে। আমি জানি সব পুলিশ ভাইয়েরা মন থেকে এটা করে না। পুলিশ জনগণের সেবক। কিন্তু কিছু অতি উৎসাহি পুলিশ এসব কাজ করছে। আমি তাদের অনুরোধ করব, আপনারা জনগণের ভাষা বুজতে শিখুন। জনগণের আন্দোলন কেউ ঠেকাতে পারে নাই, এই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন, ভাইয়েরা আমার গত ১৪ বছর একটি দাবিতে আমরা আন্দোলন করে আসছি। জনগণের ভোট জনগণকে ফেরত দেয়ার জন্য। বাংলাদেশের মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এতই বেড়ে গেছে, মানুষ আজ বাজার করতে পারছে না। বাজার দর আজ মানুষের হাতের নাগারে নাই। মানুষ বাঁচতে চায়।

এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ প্রমুখ।

পরে বিএনপির বিশাল একটি বিশাল গণমিছিল নগরীর টাউন হল বিদ্যাময়ী স্কুলের সামনে এসে আমলাপাড়া হয়ে নতুন বাজারে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com