• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ট্যাক্স দিয়ে টাকা সাদা করলে দুর্নীতি আরও বৃদ্ধি পাবে: ব্যারিস্টার জমির উদ্দিন

প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ৩:১১
আপডেট: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ৩:১১

96668596

ট্যাক্স দিয়ে টাকা সাদা করলে দুর্নীতি আরও বৃদ্ধি পাবে: ব্যারিস্টার জমির উদ্দিন

জনতার আওয়াজ ডেস্ক
“কালো টাকা যদি ট্যাক্স দিয়ে সাদা করা যায়, তাহলে তো দুর্নীতি আরো বৃদ্ধি পাবে” এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

শুক্রবার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবের এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলীর স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

জমির উদ্দিন সরকার বলেন, বাজেটে দেখলাম লুটপাটের কালো টাকা ১৫ শতাংশ ট্যাক্স দিয়ে সাদা করা যাবে। ১৫ শতাংশ টাকা কর দিয়ে যদি টাকা বৈধ করা যায়। আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরাও তো ট্যাক্স দিচ্ছি। তাহলে আমাদের সাথে তো তাদের তফাৎটা বেশি না।

“দুর্নীতি করে টাকা রাখবে, আর সেই টাকা বাজেয়াপ্ত প্রাপ্ত হবে না। ট্যাক্স দিয়েই যদি সাদা করা যায়, তাহলে তো দুর্নীতি আরও বৃদ্ধি হবে” বলে মন্তব্য করেন তিনি।

কালো টাকা সাদা করার যে আইনের বিষয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির এই জেষ্ঠ্য রাজনীতিবিদ বলেন, আইনটা করার সময় যেন ডিফারেন্স থাকে। অর্জন করা টাকা আর সংগ্রহ করা টাকার বিষয়টি।

আলোচনা সভায় মরহুম অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর জীবনী তুলে ধরে তিনি বলেন, এজে মোহাম্মদ আলীর বাবা জীবনে কোন জর্জকে তোষামোদ করেননি। বাবার মতো তিনিও সত্যের পক্ষে অবিচল ছিলেন।

পার্টি বা নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়ায় মামলায় কোন টাকা নেননি এজে মোহাম্মদ আলী এমনটা জানিয়ে জমির উদ্দিন সরকার বলেন, তিনি বিনা পারিশ্রমিককে মামলার আর্গুমেন্ট করতেন।

আইনের শাসন ও গণতন্ত্র ভালো না হলে দেশ ভালোভাবে চালানো যায় না বলে অভিমত ব্যক্ত করেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক কাদের গণি’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মরহুম অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর ছেলে খন্দকার রিয়াজ হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড লুৎফর রহমান, ডিইউজের একাংশের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com