• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডেঙ্গু প্রতিরোধে মিরপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ

প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ৫:১১
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ৫:১১

9666663 4

ডেঙ্গু প্রতিরোধে মিরপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানুষের বাড়িতে, ফুটপাতে, দোকানে দোকানে এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্বর সংলগ্ন মুক্তি প্লাজা থেকে এই কার্যক্রম শুরু হয়ে কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা মার্কেট, মিরপুর নিউমার্কেট, ঈদগাঁ মাঠ হয়ে সনি সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।

গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম- আহ্বায়ক আকরাম আহমেদ।

তিনি বলেন, শুধু হাটবাজার, দোকানপাট, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করলেই হবে না; ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় দেশের প্রতিটি অঞ্চলের মানুষের বাসায় বাসায় গিয়ে ডেঙ্গু জ্বরে করণীয় ও প্রতিরোধের উপায় কী? তা মানুষের মাঝে তুলে ধরতে হবে। তবেই আমরা এই লিফলেট বিতরণের সুফল পাবো।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা জিএম আল মামুন, মিরপুর থানা ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাব্বি, ওয়াসিম আকরাম, সাকিব, দারুসসালাম থানা ছাত্রদল নেতা মোঃ ওমর নাঈম, শফিকুল ইসলাম রাব্বি, রিমন হোসেন, পল্লবী থানা ছাত্রদল নেতা মাহফুজ আল রাফি, মঞ্জুরুল ইসলাম সাজ্জাদ, মিরপুর কলেজ ছাত্রদল নেতা রাকিবুল হাসান, এস এম সায়েম, মোঃ ফয়সাল, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা সাকিবুল হোসেন বাবু, মোঃ পারভেজ খান, মোঃ ফরহাদ, তামিম, বাপ্পি, নজরুল, রায়হান, কাওসার, আদাবর থানা ছাত্রদল নেতা সুমনসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com