• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ড. ইউনূসের উপর নিপীড়নের প্রতিবাদে ঢাকায় গণঅধিকারের মশাল মিছিল

প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৭
আপডেট: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৭

9666878

ড. ইউনূসের উপর নিপীড়নের প্রতিবাদে ঢাকায় গণঅধিকারের মশাল মিছিল

নিউজ ডেস্ক
নোবেলজয়ী বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের ওপর বর্তমান সরকারের জুডিসিয়াল হয়রানি ও রাজনৈতিক নিপীড়নের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ (কিবরিয়া পন্থী)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্ব এ মিছিল হয়। মিছিল দলটির কেন্দ্রীয় কার্যালয় প্রিতম জামান টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে পল্টন পানির ট্যাংকির মোড়ে গেলে পুলিশ বাধায় ঘুরে দৈনিক বাংলা মোড় ঘুরে শেষ হয়।

মিছিলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা ‘আমার ভাই-আমার গর্ব, ড. ইউনূস, ড. ইউনূস। আরো বিভিন্ন স্লোগান দেয়।

মিছিল শেষে ড. রেজা কিবরিয়া বলেন, ‘আজ পরিকল্পিতভাবে ড. ইউনূসকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করছে এই অবৈধ ভোটারবিহীন সরকার। আর সে পরিকল্পিত ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছে একনায়কতান্ত্রিক, আধিপত্যবাদী, আগ্রাসণবাদী, সম্প্রসারণবাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট দেশী-বিদেশী বামপন্থী শক্তি। তারা ড. মুহাম্মাদ ইউনূসের মতো বৈশ্বিক আলোকবর্তিকাকে যেকোনো মূল্যে নিভিয়ে দিতে চায়।’

রেজা কিবরিয়া বলেন, এ মাটির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববরেণ্য ড. ইউনূসকে এভাবে রাজনৈতিক নিপীড়ন ও হয়রানির মূলত কারণটা হচ্ছে, তিনি বাংলাদেশসহ গোটা বিশ্বে জনগণের ভোটাধিকার, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ও সমাজ কাঠামো গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে নিজেকে উজাড় করে দিচ্ছেন। এজন্য ইর্ষান্বিত দেশী-বিদেশী সংঘবদ্ধ শকুনদের কুদৃষ্টি পড়েছে তার ওপর। আমরা বলতে চাই, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ড. ইউনূসের ওপর হওয়া এসব জুলুম-নিষ্ঠুরতার জবাব দিবো। তার সম্মান রক্ষায় রাস্তায় প্রতিবাদ অব্যাহত রাখবো। প্রয়োজনে রাজপথে রক্ত দিবো ইনশাআল্লাহ।

মিছিল আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্ণেল (অব) মিয়া মশিউজ্জামান, বিগ্রেডিয়ার (অব) জেনারেল হাবিবুর রহমান, সাবেক জেলা দায়রা জজ শামসুল আলম, সাদ্দাম হোসেন, সাবেক জাজ শামসুল আলম খান চৌধুরী, ব্যারিস্টার জিসান মহসীন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ খান, তারেক রহমান, সাকিব হোসেন, সামসুদ্দিন, খায়রুল কবির, সদস্য ইসমাইল হোসেন বন্ধন, জিয়াউর রহমান, শামীম রেজা, মোজাম্মেল মিয়াজি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com