• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকার সাতটি আসনের ৩৪ জনের মনোনয়ন বাতিল

প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৩:৪১
আপডেট: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৩:৪১

975

ঢাকার সাতটি আসনের ৩৪ জনের মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক
দ্বাদশ নির্বাচনে সামনে রেখে ঢাকার সাতটি আসনের ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-৯ ও ঢাকা-১০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

সাবিরুল জানান, ঢাকা-৪ আসনে ১০টি মনোনয়নপত্র বৈধ ও চারটি বাতিল হয়েছে। ঢাকা-৫ আসনে ১০টি বৈধ ও নয়টি বাতিল এবং তিন প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত বাকি রয়েছে।

ঢাকা-৬ আসনে নয়জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। বাতিল হয়েছে দুটি। এই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদ। স্বাক্ষর সংক্রান্ত সমস্যা থাকায় রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেছেন।

ঢাকা-৭ আসনে ছয় জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। বাতিল হয়েছে পাঁচ প্রার্থীর। ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের মনোনয়নপত্রও বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম।

তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার আগে মানিক তার ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেননি।

ঢাকা-৮ সংসদীয় আসনে ১১টি মনোনয়নপত্র বৈধ ও চারটি বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। ঢাকা-৯ আসনে ১৩ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ আট জনের বৈধ মনোনয়নপত্র রয়েছে এবং বাতিল হয়েছে দুই জনের। বাকি তিন প্রার্থীর ফরমে অপর্যাপ্ত তথ্য থাকায় তাদের অবস্থা বিচারাধীন।

সাবিরুল ইসলাম আরও জানান, ঢাকা-১০ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদসহ তিন জনের বৈধ এবং আট জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com