• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা কোর্টে আইনজীবীদের ওপর পুলিশের হামলা, নারী আইনজীবীদের শ্লীলতাহানি

প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪১
আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪১

9857458

ঢাকা কোর্টে আইনজীবীদের ওপর পুলিশের হামলা, নারী আইনজীবীদের শ্লীলতাহানি

নিউজ ডেস্ক
তিনদফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচির আগে পুলিশের হামলা ও ব্যাপক লাঠিচার্জের শিকার হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবীরা।
মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩, দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা বারের সামনে জড়ো হয়ে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা স্মারকলিপি দেয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের উপর অতর্কিতে হামলা ও লাঠিপেটা শুরু করে। এতে আইনজীবীরা ছত্রভঙ্গ হয়ে যান। লাঠিচার্জে অন্তত ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ সময় বেশ কয়েকজন নারী আইনজীবীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীন সুলতানা খুকী, হাশেমী, লাকী, শাহূন খোকী, মার্জিয়া হীরাসহ প্রায় ২৫ জন আইনজীবী লাঠিপেটার শিকার হন। তারা ঢাকা বারের ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
শাহীন সুলতানা খুকী সাংবাদিকদের বলেন, আমরা নারী আইনজীবীরা পদযাত্রার সামনে ছিলাম। ঢাকা বার থেকে ন্যাশনাল মেডিকেলের সামনের রাস্তায় যাওয়ার আগেই পুরুষ পুলিশ সদস্যরা মারধর ও অতর্কিতভাবে লাঠি চার্জ করে। এ সময় পুরুষ পুলিশ সদস্যরা শ্লীলতাহানি করেছে। নিয়ম অনুযায়ী নারীদের ক্ষেত্রে নারী পুলিশ সদস্য ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা আমাদের শ্লীলতাহানি করেছে। এ সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, পদযাত্রা করা কি অপরাধ? আমরা আইনজীবী, এর বিচার চাই ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, সাদা পোশাক পরা পুলিশ অতর্কিতভাবে হামলা করে। এ সময় আমাদের ২০/২৫ জন নারী আইনজীবীকে বেধরক পিটিয়ে আহত করেছে। নারী আইনজীবীদের শ্লীলতাহানিও করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com