• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত মিডিয়া উপকমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৭:১৫
আপডেট: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৭:১৫

96652 1

ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত মিডিয়া উপকমিটির সভা অনুষ্ঠিত

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত মিডিয়া উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিডিয়া উপকমিটির আহ্বায়ক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মিডিয়া উপকমিটির সদস্য সচিব ও মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের পরিচালনায় সভায় বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল, ব্যারিস্টার রুমিন ফারহানা, আতিকুর রহমান রুমন, মিডিয়া উপকমিটির আমিরুল ইসলাম কাগজি, ড. শরীফুল ইসলাম দুলু, ডা. পারভেজ রেজা কাকন, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, প্রকৌশলী ইনামুল হক, সাঈদ খান, মাহবুব মানিক, কে বি মামুর ও আপেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com