• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু

প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ৫:৫৯
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ৫:৫৯

9666850

ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু

নিউজ ডেস্ক
ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও তা বিকেল পৌনে ৪টার দিকে শুরু হয়।

গণমিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ করে উত্তর বিএনপি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

গণমিছিলটি সুবাস্তু টাওয়ার থেকে শুরু হয় এবং মালিবাগ আবুল হোটেলের সামনে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

9666859 9

এ গণমিছিলের নেতৃত্বে আছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রমুখ নেতারা।

অন্যদিকে, একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে এ কর্মসূচি শুরু করে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

96669856 1

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে সেটি এখনো শুরু হয়নি। এর আগে বিএনপির ডাকা এ কর্মসূচিতে অংশ নিতে দলটির নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হতে শুরু করেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। নেতাকর্মীদের হাতে ব্যানার, ফেস্টুন দেখা যায়। নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা আকাশের বৈরিতা মুখে ও গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে আসছেন এবং বৃষ্টিতে ভিজে স্লোগানে নির্ধারিত স্থান মুখরিত করে তুলছেন।

এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com