• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তত্বাবধায়ক চিরনিদ্রায় আর চোখ খুলবে না : ওবায়দুল কাদের

প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ৭:৩৮
আপডেট: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ৭:৩৮

pic

তত্বাবধায়ক চিরনিদ্রায় আর চোখ খুলবে না : ওবায়দুল কাদের

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্বাবধায়ক সরকার মরিয়া ভুত হইয়া গেছে। এগুলো মাথা থেকে নামান। নয়ত এ ভুতে বিএনপি শেষ। তত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এ তত্বাবধায়ক আর কোনদিন চোখ মেলবে না।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামীলীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ফখরুল তত্বাবধায়ক বলতে বলতে শেষ। দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি এরপর নিউইয়র্কে আরেক সেলফি। দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।
তিনি আরও বলেন, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়ে গেল মেট্রোরেল হয়ে গেল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেল। একদিনে একশ সেতুর উদ্বোধন। জ্বালারে জ্বালা অন্তরে জ্বালা।
তিনি বলেন, তারা খাম্বা দিয়েছে বিদ্যুৎ দেয়নি। এখন শেখ হাসিনার আমলে শতভাগ বিদ্যুৎ দেয়া হচ্ছে। খেলা হবে! অক্টোবর পার হয়ে যাচ্ছে। ফখরুল নাকি ঢাকা অবরোধ করবে। এ নারায়ণগঞ্জের সমাবেশ থেকে বলতে চাই জনগণ তাদের জবাব দিবে। আগুন নিয়ে আসলে হাত পুড়ে দেব। লাঠি নিয়ে আসলে হাত ভেঙে দেব। শেখ হাসিনা ঘেরাঘুরি করে ফখরুল বলে। শেখ হাসিনা কোথায় গেছে, জি-২০ তে। কী সম্মান মোদি দিয়েছে। নিউইয়র্কে গিয়েছে কী সম্মান পেয়েছে। শেখ হাসিনাকে নিয়ে আমরা গর্বিত। দেশের প্রয়োজনেই তিনি বাইরে যান। তিনি ব্রাসেলসে যাচ্ছেন আমন্ত্রণে। তিনি যাচ্ছেন দেশের জনগণের জন্য।
তিনি বলেন, ওরা গণতন্ত্রের কী জানে। ওরা জানে মানুষ খুন, লুটপাট, ভোটচুরি। শেখ হাসিনাকে টার্গেট করেছিল বিএনপি। এদের হাতে বাংলাদেশের মানুষ ক্ষমতা আর ফিরিয়ে দেবে না। আপনাদের বলছি বিএনপি থেকে সাবধান।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়াম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com