• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের কারামুক্তি দিবসে ইউট্যাবের বিবৃতি

প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ৩:৪৫
আপডেট: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ৩:৪৫

960002547 5

তারেক রহমানের কারামুক্তি দিবসে ইউট্যাবের বিবৃতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শনিবার সকালে সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মোর্শেদ হাসান খান এ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য না থাকায় দেশে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। ফলে ২০০৭ সালের ১১ জানুয়ারি নিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারকে অপসারণ করে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। যার প্রধান ছিলেন ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান মঈনউদ্দিন আহমেদ (অব:)। ১২ জানুয়ারি উপদেষ্টা পরিষদে একটি মন্ত্রিসভা গঠিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করা হয়।

নেতৃদ্বয় আরো বলেন, তারই ধারাবাহিকতায় ২০০৭ সালের ৭ মার্চ একটি তথাকথিত দুর্নীতির মামলার আসামি হিসেবে তারেক রহমানকে তার ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। সে সময় তার বিরুদ্ধে আরো ১৩টি দুর্নীতির মামলা করে বিচারের সম্মুখীন করা হয়। প্রায় ১৮ মাস কারাভোগের পর ৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে সবগুলো মামলায় তারেক রহমান জামিন লাভ করেন ও বিএসএমএমইউ (সাবেক পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। বর্তমানে সেখানেই চিকিৎসার সুবিধার্থে তিনি সপরিবারে বসবাস করছেন।

তারা আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো ছিল বিতর্কিত ও উদ্দেশ্যমূলক। যা জাতীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরাও সন্দেহ পোষণ করে বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেকাংশেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কেন না তারেক রহমানকে দুর্নীতির কথিত মামলা খালাস দেয়ার কারণে ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ওই বিচারককেই জোরপূর্বক দেশ ছাড়া করেন।

তারা বলেন, গ্রেফতারের পর তারেক রহমানকে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছিল। আদালতের নির্দেশে চিকিৎসকদের একটি দল পরীক্ষা-নিরীক্ষার পর আদালতকে জানিয়েছিল, তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ যুক্তিযুক্ত।

তারা আরো বলেন, আজ তারেক রহমান দেশে নেই। কিন্তু তার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিএনপির কোটি কোটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের আপোসহীন সংগ্রামে নিয়োজিত আছেন। তারা তারেক রহমানের বীরের বেশে বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুণছেন।
প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com