• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানের সঙ্গে ব্রিগেডিয়ার আযমীর সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫:১৪
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫:১৪

IMG 2758

তারেক রহমানের সঙ্গে ব্রিগেডিয়ার আযমীর সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম থেকে ফিরে আসা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী। বুধবার রাতে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গুলশান কার্যালয় সূত্র জানিয়েছে, প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানোর জন্য গুলশান কার্যালয়ে যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী। শোক বইতে স্বাক্ষর শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ করেন তিনি। পরে তারেক রহমানের হাতে তার প্রকাশিত বই তুলে দেন।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী প্রয়াত জামায়াতের আমীর মাওলানা গোলাম আজমের পুত্র। স্বৈরাচার শেখ হাসিনার আমলে দীর্ঘ ৮ বছর তাকে গুম করে ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল। ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ফিরেন আসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com