• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমান ঘোষিত রূপরেখা জনগণের মুক্তির সনদ: রিতা

প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২২
আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২২

965920 1

তারেক রহমান ঘোষিত রূপরেখা জনগণের মুক্তির সনদ: রিতা

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, পাশে আমি আছি। আমি যতদিন বেঁচে আছি, আমার জনগণের গায়ে কেউ হাত দিলে তার হাত ভেঙে দেব। আমার বাবা (প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু) যেমন অন্যায়ের সঙ্গে আপস করেননি, আমিও করব না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রিতা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পরিচালনার রূপরেখা জনগণের মুক্তির সনদ। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে, নারীরা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করবে এবং শিক্ষার্থীরা সমান সুযোগে এগিয়ে যাওয়ার অধিকার পাবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটাররাই হচ্ছেন প্রকৃত বিচারক। তারা তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবেন; এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। এবারের নির্বাচনে ধানের শীষ বিজয়ী না হলে আমাদের দীর্ঘদিনের সংগ্রাম ও স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। সময় এসেছে সেই স্বপ্ন বাস্তবায়নের।

এই বিএনপি নেত্রী বলেন, টানা ১৭ বছর ধানের শীষের জন্য আমরা লড়াই করছি। আগামী নির্বাচনে শুধু জয় নয়, বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার শক্ত প্রমাণ দিতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহারের সভাপতিত্বে আরো রক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোখসেদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল কামরুল হক মাসুদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোতালেব হোসেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রোকসানা খানম মিতু, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলী আশরাফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, জিয়া পাঠাগারের সভাপতি ডা. জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএস জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপিত আবদুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com