• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মহিলা দলের চার নেত্রীর পদ স্থগিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ১:১৬
আপডেট: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ১:১৬

9632587 2

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মহিলা দলের চার নেত্রীর পদ স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপির) অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের চার নেত্রী দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল-কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি জেসমিনা খানম, আঁখি সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদ লিটার প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com