• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ‌লের আ‌মিরকে গ্রেপ্তারের প্রতিবা‌দে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৬:৩৭
আপডেট: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৬:৩৭

96002473

দ‌লের আ‌মিরকে গ্রেপ্তারের প্রতিবা‌দে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

দ‌লের আ‌মির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবা‌দে রাজধানীসহ দে‌শের বি‌ভিন্ন জেলায় বি‌ক্ষোভ মি‌ছিল সমা‌বেশ ক‌রে‌ছে জামায়া‌তে ইসলামী। দল‌টির অ‌ভি‌যোগ, ১০ দফার যুগপৎ আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই জামায়াত আ‌মিরকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আজ মঙ্গলবার মৌচাক এলাকায় বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে। মহানগর সে‌ক্রেটা‌রি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মালিবাগ রেলগেটে শেষ হয়। এ‌তে আরও অংশ নেন মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মু. দেলওয়ার হোসেন, ছাত্রশিবিরের মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল কাইউম মুরাদ প্রমুখ।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘গণমানুষের মুক্তির জন্য ১০ দফা কর্মসূচি ঘোষণা করায় আওয়ামী ফ্যাসিস্ট সরকার জামায়াত আ‌মির‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে। ১০ দফা দাবি আদায়ে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।’

জামায়া‌তের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বিবৃতিতে ব‌লে‌ছেন, ‘সোমবার দিবাগত রাত ১টায় শ‌ফিকুর রহমান‌কে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ বছর ধ‌রে অনৈতিক সরকার ধারাবাহিকভাবে জামায়াতের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ ক‌য়েকজন নেতা দীর্ঘদিন ধ‌রে কারাগারে। গ্রেপ্তারের মাধ্যমে সরকার চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com