• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দল চালাতে নেতাকর্মীদের কাছে দোয়া চাইলেন শেখ হাসিনা

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৩:৪৮
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৩:৪৮

9605 17

দল চালাতে নেতাকর্মীদের কাছে দোয়া চাইলেন শেখ হাসিনা

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে টানা ১০বারের মতো আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন শেখ হাসিনা।

তিনি তার দল চালাতে নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। এই এত বার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও এখন যেহেতু বিশ্বব্যাপী একটা দুঃসময়… বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিকভাবে চলে সেই ব্যবস্থা করতে হবে।’

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সরকারি দলটির সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

এসময় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা এসব কথা বলেন।

গণভবনে শুভেচ্ছা বিনিময়ের আগে সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হয়। নতুন এই কার্যনির্বাহী সংসদে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অধিকাংশ সদস্যই পুননির্বাচিত হয়েছেন।

শুভেচ্ছা বিনিময়কালে শেখ হাসিনা গণভবনে নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যাই হোক আপনারা কষ্ট করে গণভবনে এসেছেন, এই ভবন আপনাদেরই। এটার নাম আব্বা দিয়েছেন গণভবন, কারণ এটা জনগণের।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com