• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দল পরিচালনায় জাতীয় পার্টিতে কোনো বিভক্তির প্রশ্নই ওঠে না

প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১১:৪৫
আপডেট: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ১১:৪৫

966025 2

দল পরিচালনায় জাতীয় পার্টিতে কোনো বিভক্তির প্রশ্নই ওঠে না

দল পরিচালনায় কোনো বিভেদ না থাকার কথা উল্লেখ করে পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর থাকার কথা জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোশক রওশন এরশাদ ও চেয়ারম্যান জি এম কাদের।

আজ সোমবার দলের পক্ষ থেকে পাঠানো দু’জনের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয় থেকে বিবৃতি পাঠানোর পর এটি সঠিক কি না এ নিয়ে রীতিমতো ধূম্রজালের সৃষ্টি হয়। প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি চাউর হয়। এরপর বিবৃতির সত্যতা নিশ্চিত করেন জি এম কাদেরের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী।

তে বলা হয়, ‘কিছুদিন ধরে গণমাধ্যমে জাতীয় পার্টির বিভক্তি সম্পর্কিত বিভ্রান্তিকর কিছু খবর প্রকাশিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোশক বেগম রওশন এরশাদ, এমপি ও আমি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে, জাতীয় পার্টিতে কোনো বিভক্তির প্রশ্নই ওঠে না। বরং আমরা দু’জনেই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রয়াত নেতা প্রাক্তন রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর।’

দলকে শক্তিশালী করার অঙ্গীকারের কথা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা দু’জনেই জাতীয় পার্টিকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং সে লক্ষ্যে ৩০০ আসনে প্রার্থী প্রদান করার জন্য পার্টিকে সুসংগঠিত করার প্রত্যয় ঘোষণা করছি। আমরা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।’

ব্যাংককে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বছরের আগস্টে জি এম কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে পরিচালিত না হওয়ার অভিযোগ এনে ২৬ নভেম্বর কাউন্সিলের ডাক দিয়েছিলেন বিরোধী দলের নেতা রওশন। এ নিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। রওশনের পক্ষে অবস্থান নেওয়ার বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দল থেকে বহিষ্কার করেন পার্টির চেয়ারম্যান। এমনকি বিরোধী দলের নেতা হিসেবে রওশনকে বাদ দেওয়ারও চিঠি দেওয়া হয়েছিল।

দলের নেতাদের বহিষ্কারের বৈধতা চ্যালেঞ্জ করে নেতাদের মধ্যে দু’জন আদালতের দারস্থ হলে জি এম কাদেরকে দলের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। তবে গত এক জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জাপার এই দুই শীর্ষ নেতাকে এক মঞ্চে পাশাপাশি বসতে দেখা গেছে। এর মধ্যেই তাদের স্বাক্ষর করা সম্প্রীতির যৌথ বিবৃতি এলো। এখন দেখার বিষয় বাস্তবে, কতটুকু সমঝোতা হলো জাপায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com