• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দানবীয় সরকার প্রতিটি ক্ষেত্র বিনষ্ট করে দিয়েছে: মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ২:৩৫
আপডেট: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ২:৩৫

9656

দানবীয় সরকার প্রতিটি ক্ষেত্র বিনষ্ট করে দিয়েছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পুরো সমাজকে নষ্ট সমাজে রূপান্তর করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু রাজনীতি, সংসদ, গণমাধ্যম নয়; এই দানবীয় সরকার প্রতিটি ক্ষেত্র বিনষ্ট করে দিয়েছে। তারা দেশের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসে বলতে হচ্ছে আজকে দেশে গণতন্ত্র নেই, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। গণতন্ত্র ছাড়া মুক্ত ও স্বাধীন গণমাধ্যম সম্ভব নয়।

আজ সর্বগ্রাসী, ফ্যাসিবাদী সরকার পুরো দেশকে গ্রাস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই ফ্যাসিবাদীদের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে গণমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা। তারা যেসব অপকর্ম করে এবং মানুষের অধিকার কেড়ে নেয়, তা লোকচক্ষুর অন্তরালে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। আওয়ামী লীগ গত দেড় দশক ধরে সুকৌশলে সেটা করে আসছে।

বিএনপির মহাসচিব বলেন, আজকে যারা জোর করে, অবৈধভাবে এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে বসে আছে, তারা নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে, তাদের পুরোনো আশা-আকাঙ্ক্ষা এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেটা করার জন্য তারা সংবিধান পরিবর্তন করেছে, সংসদকে নিয়ন্ত্রণ করেছে, নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে, প্রশাসন এবং পুরো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে।

সেমিনারে বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com