• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুঃশাসন ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশ বিপজ্জনক পরিণতির দিকে যাচ্ছে: রব

প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ৮:০৫
আপডেট: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ৮:০৫

96600254 2 2

দুঃশাসন ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশ বিপজ্জনক পরিণতির দিকে যাচ্ছে: রব

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অপশাসন, দুঃশাসন ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশ বিপজ্জনক পরিণতির দিকে যাচ্ছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংকট নিয়ন্ত্রণহীন পর্যায়ে চলে যাচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্র এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি। সংকট আরও গভীরতর হলে আইএমএফের খুঁটিও সে ভার বইবার মতো যথেষ্ট উপযোগী হবে বলে প্রতীয়মান হয় না। এ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে অবিলম্বে সব রাজনৈতিক দল ও পেশাজীবী সামাজিক শক্তির অংশীদারত্বে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ‘জাতীয় রোডম্যাপ’ প্রণয়ন করা জরুরি কর্তব্য।

৭ নভেম্বর উপলক্ষে জেএসডি আয়োজিত আলোচনা সভায় আ স ম আবদুর রব (ভার্চুয়ালি যুক্ত হয়ে) এসব কথা বলেন।

জেএসডি কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া। আলোচনায় অংশ নেন কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন ,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আনোয়ারুল কবির মানিক, আনিসা রত্না, এম এ আউয়াল, কামরুল আহসান অপু, আবুল কালাম, তৌফিক উজ জামান, ওমর ফারুক সেলিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com