• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটে সিল মারার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩৯
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩৯

9658210 5

দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটে সিল মারার আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত
দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সিল মারার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আপনি যদি ‘হ্যাঁ’ ভোট দেন, তাহলে সংস্কার হবে। আর যদি না দেন, তাহলে সংস্কার হবে না। তাই আসুন, আমরা সবাই ‘হ্যাঁ’ ভোটে সিল মারি।”

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নের গলিনবাবুর হাটে নির্বাচনি প্রচারণায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশটা যে ব্যবস্থায় চলে, সেটা এখন নষ্ট হয়ে গেছে। কিছু খারাপ লোক সেই ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সব রাজনৈতিক দল মিলে সংস্কারের উদ্যোগ নিয়েছে। কিন্তু শুধু রাজনৈতিক দল বললেই হবে না, এই সংস্কারের পক্ষে পুরো জাতিকে কথা বলতে হবে। সেই কারণেই গণভোট।’

তিনি বলেন, ‘আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে-বাংলাদেশ আগের মতো চলবে, নাকি নতুন করে সুন্দরভাবে এগিয়ে যাবে।’

ঠাকুরগাঁওয়ের বাস্তবতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘এই জেলায় বড় কোনো কলকারখানা নেই, বড় ব্যবসা-বাণিজ্য নেই। পুরো অঞ্চলটাই কৃষিনির্ভর। কৃষির ওপর নির্ভর করেই এখানকার মানুষের শিক্ষা, চিকিৎসা এবং ভবিষ্যৎ।’

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়ে এমপি হই, তাহলে সবার আগে কৃষির উন্নয়নে কাজ করব। এই এলাকাকে কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তর করা হবে।’

সম্প্রীতির বার্তা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই দেশে যেমন মুসলমানরা বাস করে, তেমনি সনাতন ধর্মের ভাই-বোনেরাও একসঙ্গে বসবাস করে। সবাই নিজের অধিকার নিয়ে নিজের পায়ে দাঁড়াবেন। কোনো খারাপ লোক যেন আর কখনো আপনাদের ওপর অত্যাচার করার সাহস না পায়।’

শেষে তিনি বলেন, ‘একটা কথা সব সময় মনে রাখবেন-আমরা বিএনপি, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com