• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে এখনো কেন ভারতীয়রা, প্রশ্ন রাশেদ প্রধানের

প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৯:১৫
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৯:১৫

985457896

দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে এখনো কেন ভারতীয়রা, প্রশ্ন রাশেদ প্রধানের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা আমলে দেশটা ভারতের করদ রাজ্য ছিল। রাজনীতি, সরকারি, বেসরকারি, প্রশাসন—সব জায়গায় শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা “র” এর উপস্থিতি নিশ্চিত করেছিল। কিন্তু হাসিনামুক্ত বাংলাদেশে দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানেও এখনো কেন ভারতীয়রা আছে?

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ১৩তম দিনে [১৩ জুলাই] দিনাজপুর বাহাদুর বাজার লিলি মোড়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলার মসনদে ফেরানোর জন্য ভারত ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। এর মধ্যে সেনানিবাসের অভ্যন্তরে তাদের সামরিক কর্মকর্তারা থাকলে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতে পাচার হয়ে যাবে। দেশের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি এড়াতে দ্রুততম সময়ের মধ্যে এমআইএসটি থেকে হিন্দুস্থানী সামরিক কর্তাদের সরাতে হবে। একই সাথে দেশের অভ্যন্তরে ভারতীয় “র” এর এজেন্ট কেউ আছে কি না, সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখতে হবে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং [আগস্ট ৬] খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, সহ-সভাপতি মাহবুব আলম ননী, দিনাজপুর জেলা সভাপতি এড. নুরুন নবী, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম, দিনাজপুর জাগপা নেতা বাপ্পি চৌধুরী, গাজী নুরুজ্জামান, ফিরোজ কবীর, অরুণ মোহন্ত, সোহেল রানা, জেলা শ্রমিক নেতা মিস্টার আলী, আমিনুল ইসলাম, রাসেল আহমেদ, জেলা যুব নেতা হৃদয় বাকি, শহিদুল ইসলাম, রাফি ইসলাম, জেলা ছাত্র নেতা আল আমিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com