• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের প্রতিটি সংখ্যালঘু হামলার সঙ্গে আ’লীগ জড়িত: ডা. শাহাদাত

প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৮
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৮

9855896 4

দেশের প্রতিটি সংখ্যালঘু হামলার সঙ্গে আ’লীগ জড়িত: ডা. শাহাদাত

নিউজ ডেস্ক
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বিএনপি সংখ্যালঘু সম্প্রদায় বিরোধী সংগঠন-এমন অপপ্রচার এখন আর কেউ বিশ্বাস করে না। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন সম্প্রদায়ের লোকজন নিরাপদে থাকে। বরং বাংলাদেশের প্রতিটি সংখ্যালঘু হামলার সঙ্গে আওয়ামী লীগ জড়িত।’

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জাতীয়তাবাদী বৌদ্ধ জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটা অপপ্রচার চালানো হয়েছে যে, বাংলাদেশে বিএনপি হচ্ছে হিন্দুবিরোধী দল। কিন্তু বিএনপি হিন্দুবিরোধী এটা মানুষ বিশ্বাস করে না। কারণ বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন অন্য সম্প্রদায়ের মানুষ নিরাপদ থাকে।’

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়খ ইয়াছিন চৌধুরী লিটন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি বাবু চন্দ্রগুপ্ত বড়ুয়া, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com