• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের সচেতন নাগরিকদের ছাত্রদের সাথে নামার আহ্বান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ৪:১৬
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ৪:১৬

9666589600

দেশের সচেতন নাগরিকদের ছাত্রদের সাথে নামার আহ্বান

জনতার আওয়াজ ডেস্ক

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই লড়াইয়ে ছাত্র সমাজ বিজয় হবে। তারা বিজয় হয়ে দেশ বাসিকে রক্ষা করবে।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলন দেশবাসীর হৃদয়ে স্পর্শ করেছে। এটা শুধু ছাত্রদের দাবি নয়, দেশের সচেতন নাগরিকদের দাবি। তাই দেশের সচেতন নাগরিকদের ছাত্রদের সাথে রাস্তাত নেমে আসার আহবান জানায়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্রদের সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সমর্থনে অবিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারকে হুশিয়ার করে সাইফুল হক বলেন, আগুন নিয়ে খেলছেন, যারা আগুন নিয়ে খেলে তারা আগুনে পুড়ে মরে। আপনারা আওয়ামী লীগ আগুন নিয়ে খেলছেন। রাজনৈতিকভাবে সেই আগুনে পুড়ে মরবেন। আমরা ছাত্রদের সাথে আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত থাকব।

তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা প্রধানমন্ত্রী হিসাবে দেন নাই। দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে। তিনি এই আন্দোলন কে নষ্ট করার জন্য নানান কথা বলছেন। তিনি বলেছেন জামায়াত বিএনপির ইন্ধন আছে। কিন্ত ছাত্ররা পরিষ্কার বলেছে তারা কোনো সহিংসতা চায় না। কিন্তু শেখ হাসিনা আন্দোলনকে নষ্ট করার জন্য বিভিন্ন আজে-বাজে কথা বলছে।

তিনি বলেন, শেখ হাসিনা কোটার নামে আওয়ামী লীগের কথা পূর্ণ করছে। তিনি কোটার কথা বলে সব সেক্টরে আওয়ামী লীগের লোক ঢোকাচ্ছে।

অনুষ্ঠানে জুনাইদ সাকি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে ছাত্রদের দাবি মেনে নেওয়া। এই আন্দোলন ছাত্রদের আন্দোলন। পরিষ্কার করে বলতে চাই এই আন্দোলনে বিরোধী দল উস্কানি দিচ্ছে না। উস্কানি দিয়েছে সরকার। তাই ছাত্রদের দাবি মেনে নেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদ আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্রসংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com