• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে শ্রমিকদেরও এগিয়ে আসতে হবে: দুদু

প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ৩:৪১
আপডেট: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ৩:৪১

96001 7

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে শ্রমিকদেরও এগিয়ে আসতে হবে: দুদু

জনতার আওয়াজ ডেস্ক
এই দেশ গড়তে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আগামী দিনের আন্দোলন সংগ্রামে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১৩ জুলাই) খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল খুলনা বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালয় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, শ্রমিক দলের এই কনভেনশন আগামীতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এদেশে শ্রমিক সমাজ ভিষন ভাবে উপেক্ষিত। অথচ এদেশকে গড়ে তুলতে দেশে বিদেশে তাদের ভূমিকা অপরিসীম।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আগামী দিনে আন্দোলন সংগ্রামে শ্রমিকদের ভূমিকা পালন করতে হবে, সেই লক্ষ্যে শ্রমিক দলকে গড়ে তুলতে হবে। শ্রমিকরা গনতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যে ব্যবহার করছে, একদিন তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই আওয়ামী লীগ রক্ষীবাহিনী তৈরি করেছিল, তারা কুষ্টিয়া যশোর সহ সারা দেশে বিরোধী দলের ৪৪ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। শুধু তাই নয় ঘরবাড়িতে ভাঙচুর-লুটপাট করেছে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায়, মিথ্যা সাজা দিয়ে আটক করে রেখেছে। দেশনায়ক তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। তাকে দেশে আসতে দিচ্ছে না। তার নামে যে কইটা মামলা দিয়েছে, কোন মামলাই প্রমাণ হয় নাই। এই সরকার তথাকথিত বিচারের নামে সাজা দিয়েছে। বাংলাদেশের মানুষ মনে করে, প্রত্যাশা করে গণতন্ত্র মানে তারেক রহমান, গণতন্ত্র মানে বিএনপি, গণতন্ত্র মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারি ও শ্রমিকদল প্রধান সমন্বয়ক এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি’র তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফারাজী মতিউর রহমান, সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু সহ খুলনা জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com