• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে পান থেকে চুন খসলে মির্জা ফখরুল সাহেব লাফ দিয়ে কথা বলেন: তথ্যমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ১০:০৪
আপডেট: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ১০:০৪

9660053

দেশে পান থেকে চুন খসলে মির্জা ফখরুল সাহেব লাফ দিয়ে কথা বলেন: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার করোনা মহামারি, বিশ্বে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশকে অনেক দেশের তুলনায় ভালভাবে পরিচালনা করছে এবং সেই কারণে আমরা অনেক দেশের চেয়ে ভালো আছি।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ক’দিন আগে ইত্তেফাক রিপোর্ট করেছে- যুক্তরাজ্যের অনেক মানুষ এখন কয়েক বেলায় খায় না। আমাদের দেশে স্রষ্টার কৃপায় সেই পরিস্থিতি এখনো হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে এসএমএস করে সবাইকে আরও কয়েক মাস আগে বলা হয়েছে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য। জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক মিনিটের জন্যও কখনো বিদ্যুৎ যায়নি। সেই জার্মানিতে ইউক্রেন যুদ্ধের পর বিদ্যুতের জন্য লোডশেডিং শুরু হয়েছে, রেশনিং করা হয়েছে। অস্ট্রেলিয়াতে কখনো বিদ্যুৎ যেতো না, সেই অস্ট্রেলিয়াতে সিডনিসহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে।

তিনি বলেন, আর আমাদের দেশে পান থেকে চুন খসলে মির্জা ফখরুল সাহেব লাফ দিয়ে কথা বলেন, সাথে আবার বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দিতে যারা ভালোবাসেন তারা রাত ১২টার পরে টেলিভিশনের টকশো’তে পর্দা গরম করেন, কান ঝালাপালা হয়ে যায়। তাদের বিশ্ব প্রেক্ষাপটটা দেখা প্রয়োজন।

উদাহরণ দিয়ে তিনি বলেন, তুরস্কে মূল্যস্ফীতি হয়েছে ৮০ শতাংশ, পাকিস্তানে ৩০ শতাংশ, ভারতে ৭-৮ শতাংশ, বাংলাদেশে আগে কম ছিল গত দু-এক মাস ধরে একটু বেশি হওয়াতে যেভাবে লেখালেখি, কথাবার্তা, এগুলোর দিকে আমি সাংবাদিকদের দৃষ্টি নিবদ্ধ করতে অনুরোধ জানাবো। আর এই বিশ্ব প্রেক্ষাপট লেখা হলে পাঠক সঠিক তথ্য পাবে। অবশ্যই সরকারের ভুল থাকলে সেটি নিয়ে সমালোচনা হবে, সমালোচনাকে সমাদৃত করার মানসিকতা আমাদের আছে, প্রধানমন্ত্রী সেই সংস্কৃতি লালন করেন।

তিনি আরও বলেন, আমাদের সবার সম্মিলিত লক্ষ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন এঁকে দেশ রচনা করেছিলেন, আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন এঁকে, জীবন দিয়ে এই দেশ রচনা করে গেছেন, সেই স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাবো। আর সেখানে পৌঁছাতে হলে ভুলত্রুটির সমালোচনা যেমন থাকতে হবে, ভালো কাজের প্রশংসাও থাকতে হবে। দু’টি না হলে দেশ এগুবে না, যারা ভালো কাজ করেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেন তারা আশা হারিয়ে ফেলবে।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের আয়না হিসেবে কাজ করে, মানুষের তৃতীয় নয়ন খুলে দেয়। সাংবাদিকদের ব্যক্তিগত উৎকর্ষ সাধনে এবং সততা ও নিষ্ঠা উৎসাহিত করতে প্রেস কাউন্সিল পদক চমৎকার ভূমিকা পালন করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com