• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে বাক স্বাধীনতা, গনতন্ত্র ও আইনের শাসন নেই : ডাঃ এ জেড এম জাহিদ

প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ১:৩৯
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ১:৩৯

9666369

দেশে বাক স্বাধীনতা, গনতন্ত্র ও আইনের শাসন নেই : ডাঃ এ জেড এম জাহিদ

বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামকে আরো গতিশীল করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবী এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ব্যাখ্যা ও বিশ্লেষন বিষয়ে দিনাজপুর জেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২২, বিকেল ৩টায় দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
সভায় ডাঃ এ জেড এম জাহিদ বলেন, দেশে বাক স্বাধীনতা, গনতন্ত্র ও আইনের শাসন নেই। আইনের শাসনের কতটুকু অবনতি ও দুরাবস্থা হলে মির্জা ফখরুল ইসলাম,মির্জা আব্বাসের মত নেতাদেরকে অজ্ঞাতনামা আসামী করা হয়,আটক করা হয়। এটাই তার বাস্তব প্রমান। আলোচনা সভায় বিএনপির ঘোষিত ১০ দফার ব্যাখ্যা তুলে ধরে বলেন, জনগনের বাক স্বাধীনতা, মানবাধিকার সহ সকল অধিকার কেড়ে নেয়া হয়েছে।
গনতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্যই এই ১০ দফা ঘোষণা করা হয়েছে। এই দশ দফা সফল হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হবে।গনতন্ত্র প্রতিষ্ঠা হবে।মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।জনগন তার বাক স্বাধীনতা ফিরে পাবে। এর সাথে সকল একাত্মতা পোষণ করার আহবান জানান তিনি।
দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, এম রেজওয়ানুল হক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান মিয়া, ঐইসলাম মোঃ মকসেদ আলী মঙ্গলিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির অন্যতম সদস্য ও বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এম এ জলিল, কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক
বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, বোচা গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি আব্দুল হালিম প্রমূখ।
অনুষ্ঠানে জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান আখতার, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক এমকেএম মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মকসেদুল ইসলাম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমাস রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতু, জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্যসহ জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রসিকদল, মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় চলমান আন্দোলন-সংগ্রাম আরো গতিশীল করতে দলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহণের আহবান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com