• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে বিত্তশালীদের সংখ্যা বেড়েছে, যারা মূলত ‘বেনজীর’ শ্রেণীর’: রিজভী

প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ ৬:৫৯
আপডেট: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ ৬:৫৯

68F89175 0D4F 4C85 B363 18CB10457E8A

দেশে বিত্তশালীদের সংখ্যা বেড়েছে, যারা মূলত ‘বেনজীর’ শ্রেণীর’: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
বলেছেন, ‘আওয়ামী নেতাদের অনেকেই বলেছেন, ‘দেশে বিত্তশালীদের সংখ্যা বেড়েছে, যারা মূলত ‘বেনজীর শ্রেণীর’। এখন প্রশ্ন হচ্ছে-এই বিত্তশালী কারা ? এই বিত্তশালী শ্রেণী হচ্ছে বেনজীর শ্রেণী-যারা বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম, খুন করে প্রধানমন্ত্রীর আশীর্বাদপুষ্ট হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে।

“এছাড়া মেগা প্রজেক্ট ও অবাধে ব্যাংক লুটের কথা এখন কল্পকাহিনীতে পরিণত হয়েছে যা অতি বাস্তব। এটা বাস্তব সত্য যে, দুর্নীতির সাথে ক্ষমতার উপরের দিকে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। অত্যাচারী শাসকের পদতলে পিষ্ট আজ বাংলাদেশ।

সোমবার (১৫ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী। অবান্তর কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হয়েছেন তিনি। হতাশা থেকেই আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমানকে অপবাদ দেয়। তাকে অপমানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের আপমান করা হয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী শক্তি। নাহয় কলকাতার সিনেমা দেখেছেন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে আপনি বা আপনার প্রধানমন্ত্রীর কিছু বলা না বলাতে কিছু যায় আসে না।

তিনি আরও যোগ করেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান একটি ঐতিহাসিক দলিল। যাকে সবাই স্বীকৃতি দিয়েছেন আপনি চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী কথা বলছেন। আপনার এই কথায় প্রমাণিত হয় আপনারাই স্বাধীনতাবিরোধী শক্তি। সিলেট ও রৌমারীর একটা বড় অংশ স্বাধীন রেখেছিলেন জিয়াউর রহমান।

এসময় বাংলাদেশের সংস্কৃতি নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমাদের শিক্ষা, সংস্কৃতি সব আমাদের মতো করে গড়ে উঠবে। আপনারা ক্ষমতায় আসার পর থেকে মনে হয়েছে আমরা একটা পরাধীন দেশে বাস করছি। আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে জনগণকে প্রতারিত করেছেন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রী-নেতারা জনগণকে প্রতারিত করে ভাঁওতাবাজীর মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন। এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাটসহ মানুষের সহায়-সম্পদ আত্মসাৎ করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে। নিখুঁত ধুর্ততায় জনগণের চোখে ধুলো দিয়ে বিরতিহীন ডাহা মিথ্যার আবর্তে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। দীর্ঘ দেড় দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে। অনাহার-অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছে। বাজারে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে ভাত-তরকারী যোগাড় করা যেখানে কষ্টকর সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে?

তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত একজন গার্মেন্টস শ্রমিক নিজের শিশু সন্তানের জন্য ফুটপাথ থেকে ফ্রক কিনতে গিয়ে তা কিনতে পারেনি। চট্টগ্রামের ঈদ বাজারে গত বছরের তুলনায় এবার ত্রিশ শতাংশ কেনাকাটা কমেছে। এই পরিস্থিতি সারাদেশে। ঢাকাতে ধনীদের কেনাকাটা বাড়লেও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রয়ক্ষমতা কমেছে। কাপড় ব্যবসায়ীরা শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী তাদের টার্গেটের অর্ধেকও বিক্রি করতে পারেনি। অনেক ব্যবসায়ী ঈদের প্রাক্কালে বাকীতে কাপড় নিয়ে বিক্রি করার পর তার টাকা পরিশোধ করে। এখন তাদের কপালে হাত। আর আওয়ামী আমলে বিত্তশালী শ্রেণী মানেই টেন্টারবাজ, সিন্ডিকেটবাজ ব্যক্তিরা যারা ক্ষমতাসীনদের আশীর্বাদপুষ্ট।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অভিযোগ করে বলেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় ফরমায়েশী রায়ের মাধ্যমে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল এবং বিএনপি নেতা সাঈদ হোসেন সোহেল জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। আমি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইঁয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফুদ্দিন আহমেদ সপু, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, তারিকুল আলম তেনজিং, রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com