• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশ এখন ভয়ানক দুর্যোগের অবস্থায় আছে : বকুল

প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ২:০৭
আপডেট: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ২:০৭

96003 1

দেশ এখন ভয়ানক দুর্যোগের অবস্থায় আছে : বকুল

বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশ এখন ভয়ানক দুর্যোগের অবস্থায় আছে। কোনো গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, জনগণের ভোটাধিকার নেই। আর্থিক খাতে লুটপাট করে সব ফোকলা করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের খাবার নেই, সরকারি দল ছাড়া কারও পকেটে টাকা নেই।

তিনি বলেন, এ রকম একটা অবস্থায় দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছে বিএনপি। এখন একটাই টার্গেট, দলের নেতাকর্মী ও দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি চূড়ান্ত আন্দোলন। এ আন্দোলনের জন্য সবাই প্রস্তুতি নিন।

আজ সোমবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, গতকাল রোববার রাতে রকিবুল ইসলাম বকুলকে কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়। ২০১৬ সালের ১৯ মার্চ দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে এ পদটি ফাঁকা রাখা হয়। দীর্ঘদিন পরে এ পদে একজন নেতা পেলেন ছাত্রদলের নেতাকর্মীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বকুল খুলনা-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

এমন একসময় ছাত্রবিষয়ক সম্পাদক নিযুক্ত করল বিএনপি, যখন ছাত্রদলের বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে।

বকুল বলেন, ছাত্রদলে কোনো কোন্দল-বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে আছে। যদি কেউ অপতৎপরতায় এবং ষড়যন্ত্রের অংশীদার হওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, তানজিল হাসান, আবু আফসান মো. ইয়াহিয়াসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com