• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশ গভীর সংকটের দিকে যাচ্ছে : আমিনুল হক

প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪ ১০:৪৫
আপডেট: শুক্রবার, ১০ মে, ২০২৪ ১০:৪৫

9748596

দেশ গভীর সংকটের দিকে যাচ্ছে : আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দেশ আজ এক গভীর সংকটের দিকে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে একত্রিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের জনগণ আজ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জনগণের অধিকারগুলো আজ হরণ করা হয়েছে। দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে আমাদের কাজ করতে হবে।

শুক্রবার (১০ মে) বাদ আসর মিরপুর-১ নম্বর ঈদগাহ মাঠ সংলগ্ন একটি মসজিদে সাবেক ছাত্রনেতা প্রয়াত কমিশনার ছায়েদুর রহমান নিউটনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় আমিনুল হক এসব কথা বলেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আমিনুল হক বলেন, নিউটন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজ গণতন্ত্র পুনরুদ্ধারে যারা কাজ করছেন, তাদেরকেও নির্যাতিত হতে হচ্ছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আহবায়ক কমিটির সদস্য ও বিভিন্ন থানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com