• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার পুরোপুরি ব্যর্থ: গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০০
আপডেট: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০০

966999

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার পুরোপুরি ব্যর্থ: গণতন্ত্র মঞ্চ

জনতার আওয়াজ ডেস্ক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। শনিবার গণতন্ত্র মঞ্চের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার প্রতিবাদে এবং রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবিতে’ এক সমাবেশে এ মন্তব্য করেন মঞ্চের নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

সমাবেশে নেতারা বলেন, বাজার নিয়ন্ত্রণের হাঁকডাক সত্ত্বেও বাজারের দামের ঊর্ধ্বগতি রোধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। বাজার নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ যে কাজ করছে না, এটা এখন সরকারি স্বীকার করছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার এখন বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তারা বলেন, বিরোধী দল যদি বাজারে দাম বাড়িয়ে দিতে পারে তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? আসলে সরকার নিজেই এখন সিন্ডিকেটে পরিণত হয়েছে। সে কারণে সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েই চলেছে। জনগণের পকেট হাতিয়ে নেয়া দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার্থেই কাজ করছে সরকার। আর তার মাশুল দিতে গিয়ে জনগণের জীবনে নাভিশ্বাস উঠেছ।

নেতারা আরও বলেন, অবৈধ সরকার সর্বত্র ভয়-ত্রাস আর দমন-পীড়ন করে মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে। গত ১৯শে ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচিতে হামলা করে দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার ঘটনা তারই ধারাবাহিকতা। এভাবে গণস্বাক্ষর কর্মসূচিতেও হামলা প্রমাণ করে এক অজানা আতঙ্ক সরকারকে তাড়া করে ফিরছে।

সে কারণে হামলা-মামলা, গ্রেপ্তার এবং গুম-খুনের আতঙ্ক ছড়িয়ে দিয়ে সরকার নিজেদের ভয় কাটানোর চেষ্টা করছে। শনিবার সকালে ১২ দলীয় জোটের মিছিলেও পুলিশের হামলার তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দ বলেন, অতীতের স্বৈরাচারীরাও এই পথে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলো। শেষ পর্যন্ত পার পায়নি। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সকল ভয়-ত্রাস মোকাবেলা করে বিজয়ী হয়েছে। এই সরকারও শেষ রক্ষা করতে পারবে না।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com