• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধর্ষণ মানসিক রোগে পরিণত হয়েছে: আফরোজা আব্বাস

প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ১০:২৭
আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ১০:২৭

96333332 3

ধর্ষণ মানসিক রোগে পরিণত হয়েছে: আফরোজা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
এখন ধর্ষণ একটা মানসিক রোগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, খালেদা জিয়ার সময় একটি ধর্ষণের বিচারে মনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ঘটনা যদি চলমান থাকত তাহলে এমনটা হতো না।

শুক্রবার (১৪ মার্চ) সকালে ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া মাগুরার শিশুটির পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন আফরোজা আব্বাস।

মহিলা দলের সভাপতি বলেন, মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। শুরু থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা শিশুটির ন্যায়বিচারের পক্ষে মাঠে নেমেছি।

এই ঘটনার বিচার চেয়ে তিনি বলেন, এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হোক। যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। আমরা শিশুটির পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহায়তা প্রদান করা হবে। আমাদের দল বিএনপি শিশুটির পরিবারের পাশে আছে।

তিনি আরও বলেন, আমরা চাই দেশে নতুন আইন প্রণয়ন করা হোক। তাহলে নারী ও শিশুরা নিরাপত্তাবোধ করবে। আমার মনে হয়, যদি আইন নাও থাকে তাহলে সংশোধন করে এটা করা উচিত।

এ সময় জেলা মহিলা দলের নেতা-কর্মী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com