• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন বন্দোবস্ত পুরোপুরি ব্যর্থ, আমার দলও পুরোনো পথে: সামান্তা শারমিন

প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৩:১৮
আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৩:১৮

965896 2 1

নতুন বন্দোবস্ত পুরোপুরি ব্যর্থ, আমার দলও পুরোনো পথে: সামান্তা শারমিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আমরা যে নতুন বন্দোবস্ত চেয়েছিলাম, তার কোনোটিই বাস্তবায়িত হয়নি। বরং যাদের দায়িত্ব ছিল এই পরিবর্তন আনার, আমার দল এনসিপি–তারাই পুরোনো বন্দোবস্তের পথে হাঁটছে। আমার দৃষ্টিতে, নতুন বন্দোবস্ত বাস্তবায়নে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। দলের পক্ষ থেকে আগে যেসব কথা বলা হয়েছিল, সেগুলো নিঃসন্দেহে ভালো ও আশাব্যঞ্জক ছিল। সেসব কথা যদি বাস্তবায়ন করা যেত, তাহলে আমরা অনেক দূর এগোতে পারতাম। কিন্তু বাস্তবতা হলো–আমাদের দফা দাবি ও যেসব প্রস্তাব, লক্ষ্যবস্তু নির্ধারিত ছিল, আমরা এখন সেই পথ থেকে পুরোপুরি বিচ্যুত।

আমাদের দফা, দাবিগুলো থেকে ফিরে আসার কোনো প্রক্রিয়াতেই আমরা নেই। বরং আমরা এখন একটি গোলকধাঁধার মধ্যে আটকে আছি। দলের উচ্চ পর্যায়ের নেতারা যে বিষয়গুলোর ওপর আগে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, সেসব বিষয় এখন আর তাদের অগ্রাধিকারে নেই। উল্টো দেখা যাচ্ছে, তারা সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছেন। উচ্চ পর্যায়ের নেতারা অতীতে কী বলেছিলেন, আর এখন এসে কী করছেন? এই তুলনা করলেই স্পষ্ট বোঝা যায় যে আমরা কোনো নতুন বন্দোবস্তে নেই।

বর্তমান পরিস্থিতিতে নতুন বন্দোবস্ত আর ফিরিয়ে আনা সম্ভব নয়। দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশ দেখে মনে হচ্ছে, আমাদের নতুন করে শুরু করতে হবে। দলের বর্তমান কর্মকাণ্ড ও অবস্থানের কারণে আমাকে এখন নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com