• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন বাংলাদেশে মিডফোর্ড হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়: রাশেদ প্রধান

প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৮:৩৪
আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৮:৩৪

96665986

নতুন বাংলাদেশে মিডফোর্ড হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়: রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে চাঁদা না দেওয়ায় জনসমক্ষে ইট-পাথর দিয়ে হত্যা অত্যন্ত নির্মম ও বর্বর। হত্যার পর মরদেহের ওপর নৃত্য আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠার দিনগুলোর কথাই মনে করিয়ে দেয়। হাজারো শহীদের রক্তের বিনিময়ে গড়া ফ্যাসিস্ট হাসিনামুক্ত নতুন বাংলাদেশে মিডফোর্ড হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘আগামীর বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ১২তম দিনে (১২ জুলাই) খুলনার রয়েল মোড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমরা একটি স্বৈরাচারমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম—যে বাংলাদেশ ভারতের করদ রাজ্য হবে না, যেখানে থাকবে না বৈষম্য, চাঁদাবাজি, রাহাজানি, গুম-খুন। হিন্দুস্তানের ষড়যন্ত্র, আওয়ামী নৈরাজ্য ও নতুন করে গজিয়ে ওঠা সন্ত্রাসকে সম্মিলিতভাবে রুখে না দিতে পারলে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।

তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে দেশব্যাপী গণসংযোগ চালিয়ে যাচ্ছে জাগপা। পাশাপাশি, [৬ আগস্ট] ‘খুনি হাসিনাকে ফেরতের দাবিতে’ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

গণসংযোগ শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন—জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আবদুর রহমান ফারুকী, খুলনা জাগপা সমন্বয়ক মুস্তাজুল ইসলাম মুস্তফা, সাতক্ষীরা জাগপা সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, খুলনার জাগপা নেতা আবিদুর রহমান ও আব্দুস সাত্তার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com