জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার (১৯ জানুয়ারি) বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী প্রমুখ।
গত ৩ জানুয়ারি ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি তাঁর পরিচয়পত্র পেশ করেন।












