• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নয়াপল্টনে হাজারো নেতাকর্মী, উৎসবমুখর পরিবেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৯:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৯:৪৭

9666585 2 23

নয়াপল্টনে হাজারো নেতাকর্মী, উৎসবমুখর পরিবেশ

নিউজ ডেস্ক
মহাসমাবেশে অংশ নিতে এরইমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। বহুদিন পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হওয়ায় সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলের পর নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ভিআইপি সড়কে। যে কারণে সড়কে যান চলাচল কিছুটা সংকুচিত হয়ে পড়ে।

বিকেলে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

966636 21

এ খবর নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে ধীরে ধীরে নয়াপল্টন এলাকা উৎসবে রূপ নেয়। বিকেলের দিকে বিএনপির নেতাকর্মীরা সড়কে অবস্থান করলে পুলিশ তাদেরকে বারবার সরিয়ে দেয়। কিন্তু সন্ধ্যার পর সেই চিত্র পাল্টাতে থাকে। নেতাকর্মীদের উপস্থিতি ব্যাপক হারে বাড়তে থাকলে কিছুটা নীরব হয়ে পড়েন উপস্থিত পুলিশ সদস্যরা। তবে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির কার্যালয়ের সামনের সড়কে বুধবার (২৬ জুলাই) বিকেল থেকে রাখা প্রিজন ভ্যান, সাঁজোয়া যান এখনও রয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে- শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু হবে। প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com