• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনী ইশতেহার ঘোষণা তৃণমূল বিএনপির

প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ৪:২৬
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ৪:২৬

988589 6

নির্বাচনী ইশতেহার ঘোষণা তৃণমূল বিএনপির

চাঁদপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী তৃণমূল বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সহকারী এটর্নি জেনারেল মো. আব্দুল কাদির তালুকদার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সোনালি আঁশ প্রতীক নিয়ে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

তৃণমূল বিএনপি প্রার্থী তার নির্বাচনী ইশতেহারে বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো ইশতেহার ঘোষণা করে জনগণের কাছে ভোট চায়। কিন্তু নির্বাচন গেলেই ইশতেহারের কথা ভুলে যায়। এর বাইরে গিয়ে আমি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের প্রার্থী হিসেবে এই উপজেলাকে ঘিরে আমার কী কী পরিকল্পনা তা প্রকাশ করছি।

এ সময় তিনি ৭টি ইশতেহার উল্লেখ করে বলেন, এডিবির ৪৫ ভাগ স্থানীয় সরকারে প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ব্যয় করবেন। টেকসই যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন করে ফরিদগঞ্জকে শ্রেষ্ঠ আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন। এক বছরের মধ্যে ফরিদগঞ্জ পৌরসভায় পাঠাগার, ই-পাঠাগার স্থাপন, ফরিদগঞ্জবাসীর জন্য সর্বোচ্চ আদালতে আইনি সুবিধা দেওয়ার সাথে সাথে প্রতি সপ্তাহে একদিন এলাকায় এসে মামলা বিষয়ে আইনি সহায়তা দেবেন। এমনকি গণমাধ্যমকে জনগণের মুখপত্র হিসেবে তুলে ধরতে প্রতিবছর শ্রেষ্ঠ সাংবাদিককে সম্মননা প্রদান করবেন বলেও তিনি ঘোষণা দেন।

ফরিদগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের উপস্থাপনায় ইশতেহার ঘোষণা অনুুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. রনি মিয়া, রিয়াজুল ইসলাম, খোকন মিয়া, মো. মিলন, মো. সুলতান, মো. আক্তার হোসেন, মো. জায়েদ হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com