• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে সরকারকে চাপ দেন : আলাল

প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৭:২৭
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৭:২৭

96696

নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে সরকারকে চাপ দেন : আলাল

জনতার আওয়াজ ডেস্ক
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের জনগণের মতামতের ভিত্ততে নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক” এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

মোয়াজ্জম হোসেন আলাল বলেন, বর্তমান সময়ে একটা পরিতাপের বিষয়, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা এখনো করেনি। বিগত ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক কল্যাণ ট্রাস্ট এর সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। নির্বাচনী রোড ম্যাপ। এই রোডম্যাপ বাস্তবায়নে আপনারা (মুক্তিযোদ্ধারা) সরকারকে চাপ দেন।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আপনারা আপনাদের প্রত্যেকটা পরিবারে সদস্যদের বললেন জীবনে বড় হও, কাউকে ছোট করে না। সুখী হও কাউকে কষ্ট দিয়ে নয়। এই চিন্তা নিয়ে যদি মানুষ চলে তাহলে সমৃদ্ধ হতে বেশি সময় লাগবে না। বিশ্বের যে কোন যুদ্ধে জয় হয়েছে, যুদ্ধ করেছে তরুণরা। তাদের মোটিভেট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো ধ্বংস করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলে সেগুলো ঠিক করতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কোন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রকৃত পক্ষে একজন মুক্তিযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও প্রকৃত পক্ষে বীর মুক্তিযোদ্ধা। এবং তাদের শ্রেষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধার স্বপক্ষে কাজ করে যাচ্ছেন।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, উপদেষ্টা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের জয়নুল আবদীন, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভিপি নুর প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com