• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনী সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রংপুরের পথে তারেক রহমান

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৩:৫৯
আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৩:৫৯

9685421 1

নির্বাচনী সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রংপুরের পথে তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার রংপুরের জনসভায় যোগ দিতে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর আজ রংপুরে যাচ্ছেন তিনি।

প্রথমে বিকাল পৌনে চারটায় তিনি রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সরাসরি যাবেন রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। বিকাল পাঁচটায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

স্থানীয় বিএনপির নেতারা জানান, দলের চেয়ারম্যানের এই নির্বাচনী সফর ও জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষের পথে।

পথিমধ্যে রংপুর শহরের কাছাকাছি একটি স্থানে গাড়ি থামিয়ে তিনি উপস্থিত শিশু বাচ্চাদের সালাম গ্রহণ করেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে ছবি তোলেন। এ সময় স্থানীয় মানুষের মাঝে উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com