• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন ভন্ডুল করতে চাইলে পরিণতি হবে ভয়াবহ: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ৮:৩৫
আপডেট: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ৮:৩৫

96669850 4

নির্বাচন ভন্ডুল করতে চাইলে পরিণতি হবে ভয়াবহ: নৌপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে মোকাবেলা করার শক্তি বিএনপির নাই। কাজেই আগুন নিয়ে খেলবেন না। ঐ হাত পুড়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী নির্বাচন পার্টিসিপেটরি নির্বাচন হবে। আমরা ২০৪১ সালে উন্নত ও মানসম্মত বাংলাদেশ দেখতে চাই। আজিজ মার্কা, লতিফুর রহমান, সাঈদ, সাহাবুদ্দিনরা নির্বাচন কমিশনকে ক্ষতবিক্ষত করেছিল। আমরা সে ধরনের নির্বাচন চাই না। আগামী নির্বাচন যদি কেউ ভন্ডুল করতে চায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

সোমবার (২১ আগস্ট) দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে ‘২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দেশরত্ন শেখ হাসিনার শান্তি সমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলার’ প্রতিবাদে আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে দেশ খুনিদের হাতে চলে গিয়েছিল। শেখ হাসিনার উপর আক্রমণ করা হয়েছিল। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আওয়ামী লীগের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা বক্তৃতা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com