• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৮:১৮
আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৮:১৮

9600045

নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ১৪, ১৮, এবং ২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। মানুষ নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। তার পছন্দ মতো সরকার চায়। একটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী। কাজেই আমরা মনে করি এ মুহূর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। আমাদের দলের দাবির সঙ্গে এ দেশের জনগণও তাই চায়।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে আগামীর বাংলাদেশ
কীভাবে চলছে। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক। আমরা এই ধারায় রয়েছি। পরবর্তীতে সরকার কী সিদ্ধান্ত দেবে এটি আমরা বলতে পারব না। যেহেতু আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছি, বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশা এই সরকার পূরণ করবে এটিই আমরা কামনা করি।

তিনি বলেন, জাতির সামনে আমরা ৩১ দফা উপস্থাপনা করেছি। এখানে শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, স্বাস্থ্যের কথা বলা হয়েছে। এছাড়াও ফ্যামেলি কার্ড দেওয়া হবে। প্রতিটি পরিবার এ ফ্যামেলি কার্ড পাবে। স্বাস্থ্যর জন্য বিমার কথাও চিন্তা করছি আমরা। বিগত সময়ে বিএনপি জাতির সামনে যে ওয়াদা করেছে, তা পূরণ করেছে।

এ সময় বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি নাসির উদ্দিন,দপ্তর ও পাঠাগার সম্পাদক নাসির উদ্দিন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ জুন বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com