• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিষেধাজ্ঞা ভেঙ্গে রাজধানীতে রিজভীর মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১:৪৩
আপডেট: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১:৪৩

96 8

নিষেধাজ্ঞা ভেঙ্গে রাজধানীতে রিজভীর মিছিল

নিউজ ডেস্ক
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকার পতনের একদফা দাবিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় দলের ১২তম কর্মসূচি সকাল-সন্ধ্যা হরতালে পালনে রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে মিছিল করেন তারা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে নানা নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান, মামুন বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য নাদিয়া পাঠান পাপন, মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, জসিম শিকদার রানা সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর ছাত্রদল।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর নেতৃত্বে মিছিল। ছবি: সংগৃহীত

যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য এ এস এম জাহিদ সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রিয়াদ মো. ইকবাল হোসেন, রাফিজুল হাই রাফিজ, এবিএম মাহমুদ সরদার, মো. আরিফুল হক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, নাদির শাহ পাটোয়ারী, আতাউর রহমান খান, ফয়সাল আহম্মেদ সোহেল, আলি জাহ্ আহম্মেদ মিজান, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, নাসরিন রহমান পপি, আজিজুল হক জিয়ন, মিনহাজুল আবেদীন নান্নু, মাজহারুল ইসলাম মারুফ।

97 8

সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, সাদেক মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, সদস্য মাকসুদা মনি, আনিচুর রহমান খান, শারমিন সুলতানা রুমা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, নিপা খান, সাবেক ছাত্রনেত্রী তানিয়া আকতার, মহানগর উত্তর ছাত্রদল নেত্রী জোবায়দা ইসলাম জেরিন, জয়া, ঢাকা কলেজ ছাত্রদল সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন।

ঢাবি যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ৭১ হলের সাধারণ সম্পাদক বিএম কাওসার, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদ ভূঁইয়া, আসাদুল ইসলাম সোহেল, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদ, ছাত্রদলের সাবেক সদস্য ওমর ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম ইমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আব্দুল মমিন, বাগেরহাট জেলা যুবদল সহ-সভাপতি কাজী মনজুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com