• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিহত সাগরের পরিবারকে তারেক রহমানের আর্থিক সহায়তা

প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ১১:৫৯
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ১১:৫৯

98885396 1

নিহত সাগরের পরিবারকে তারেক রহমানের আর্থিক সহায়তা

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার গণবিক্ষোভে নিহত রামপুরা থানা যুবদলের কর্মী সাগরের পাশে দাঁড়িয়েছে বিএনপি। মঙ্গলবার (২৭ আগস্ট) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল জানান, গত ১৬ জুলাই ছাত্র-জনতার গণবিক্ষোভে রামপুরা টিভি সেন্টারের সামনে থানা যুবদল কর্মী সাগর পুলিশের গুলিতে নিহত হয়।

নিহত সাগরের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (২৭ আগস্ট) রামপুরায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানের পক্ষ থেকে শরীফ উদ্দিন জুয়েল নিহত সাগরের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

জুয়েল জানান, বিজিবির গুলিতে গত ১৬ জুলাই আহত হয় যুবদল কর্মী সুমন। আহত সুমনকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আজ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এদিকে বন্যাকবলিত ফেনীতে খাবারের খোঁজে থাকা সেই পাঁচ তরুণের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৭ আগস্ট) মহিপাল শহরের ট্রাংক রোডের ওই পাঁচ তরুণকে খুঁজে বের করে ডা. জুবাইদার পক্ষ থেকে তাদের ত্রাণ সামগ্রী দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সেল।

সোমবার (২৬ আগস্ট) পত্রিকা ও অনলাইনসহ কয়েকটি গণমাধ্যমে ‘এত খুঁজলাম কেউ খাবার দিল না’- শিরোনামে খবর প্রকাশিত হয়। ‘আমরা বিএনপি পরিবার’ সেলের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিবেদনটি পড়েন লন্ডনে থাকা ডা. জুবাইদা রহমান। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন ফেনীর মহিপালের ওই অভুক্ত পাঁচ তরুণকে খুঁজে বের করার। ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় তাদের খুঁজে বের করে তাৎক্ষণিকভাবে খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি তাদের পরিবারের জন্য অতিরিক্ত ত্রাণসামগ্রী দেয় সেলের একটি প্রতিনিধি দল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com