• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নৌকা প্রতীকে এমপি নির্বাচন করতে চান হিরো আলম

প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৫১
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৫১

98885569 1

নৌকা প্রতীকে এমপি নির্বাচন করতে চান হিরো আলম

নিউজ ডেস্ক
বগুড়া থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে ভোট করতে চান বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ‘এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করব। কোন দল থেকে নির্বাচন করব সেটা আগে আমি বলিনি। আমার অনেক দিনের সংগ্রাম-লড়াই ছিল জনগণের জন্য। এবার আমি এমপি নির্বাচন করব। প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দিবেন তাহলে অবশ্যই আমি ভোট করব।’

তিনি বলেন, ‘বগুড়া-৬ আসন থেকে ভোট করব। আওয়ামী লীগ যদি দল থেকে নির্বাচন করতে বলে তাহলে করব। বিএনপিও যদি দল থেকে বলে ভোট করো, আমি ভোট করব। তবে প্রধানমন্ত্রী যদি নৌকা দেন অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই।’

এদিন সকালে হত্যার হুমকির অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এ সময় হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আমাকে অজ্ঞাত নম্বর থেকে কল করে আট লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার শঙ্কা বিবেচনায় গতরাতেই (১২ সেপ্টেম্বর) ডিএমপির হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। কিন্তু হুমকিদাতা গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি হাতিরঝিল থানা পুলিশ। আমি কয়েকবার ফোন করলেও তারা আমার ফোন ধরেনি। তাই বিষয়টি জানাতে ডিবি কার্যালয়ে এসেছি ডিবিপ্রধান হারুন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। আমার দাবি হলো, এ অভিযোগ ডিবি তদন্ত করুক।’

এর আগে, গত ১৯ জুলাই তার অফিসে এসে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন হিরো আলম। সে সময় তিনি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com