• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পঞ্চগড়ে বিএনপি নেতা হত্যার ঘটনায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৯:১১
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৯:১১

9666325 3

পঞ্চগড়ে বিএনপি নেতা হত্যার ঘটনায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

যুগপৎ আন্দোলনে পুলিশের গুলিতে পঞ্চগড় বোদা উপজেলার বিএনপি নেতা আবদুর রশিদ আরেফিনকে হত্যা ও সারাদেশে বিরোধী দলসুমূহের গণমিছিলে পুলিশি হামলা, গ্রেপ্তার ও ধরপাকড়ের প্রতিবাদে নিন্দা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদের আহবায়ক ড.রেজা কিবরিয়া ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের পায়ের তলায় মাটি নেই, সরকারের সীমাহীন দুর্নীতি-অব্যবস্থানার কারণে আজ দেশের মানুনে জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়ে গেছে, মানুষ অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছে, দেশের নিম্ন-মধ্য আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
আজ দেশের সকল বিরোধী দল মত-মতের মানুষ যখন ভাত ও ভোটের দাবিতে রাস্তায় প্রতিবাদ করছে,তখন বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী নির্বাচারে জনগণের বুকে গুলি চালিয়ে জনগণ খুন করছে। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা-মামলা করে ভীত-সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়। যে কারণে, সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর বর্বর হামলা, হয়রানিমূলক মিথ্যা মামলা দিচ্ছে,একই সাথে সারাদেশে গণগ্রেপ্তার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি।দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করি।
ড.রেজা কিবরিয়া ও নুরুলহক নুর বলেন, ‘পঞ্চগড়ে পুলিশের গুলিতে নিহতের ঘটনাসহ, ১০ ডিসেম্বরের কর্মসূচীকে কেন্দ্র করে ৬ ডিসেম্বর থেকে অন্যায় ভাবে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করে তল্লাশীর নামে হয়রানি,গণগ্রেপ্তার,বিএনপির দলীয় কার্যালয়ের তল্লাশীর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।’
রেজা কিবরিয়া ও নুরুলহক নুর আরও বলেন, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র‍্যালীতে ক্ষমতাসীন সরকারে সন্ত্রাসী বাহিনী ও পুলিশ গণঅধিকার পরিষদের সারাদেশে ১০০ অধিক নেতাকর্মীদের হামলা করে আহত করে। এ সরকারের কাছে কোন দল-মতের মানুষ নিরাপদ নয়। তাই, জনগণের জীবন হরণকারী এ স্বৈরাচারী সরকারের রিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণকে রাস্তার নামার আহবান জানাই।
আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে দেশের মানুষকে গণঅধিকার পরিষদের কফিন মিছিলে (বিক্ষোভ সমাবেশ) সামিল হওয়ারও আহবান জানাই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com