• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে তারেক রহমান এর বাণী

প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৪০
আপডেট: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৪০

9666968 1

পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে তারেক রহমান এর বাণী

স্টাফ করসপন্ডেন্ট
ঈদে মিলাদুন্নবীর দিনে রাসুলুল্লাহ (সঃ) এঁর সুমহান সত্ত্বার আবির্ভাব ঘটে। আল্লাহ তা’আলা তাঁকে জগতের রহমত স্বরূপ প্রেরণ করেন। আল্লাহ তা’আলা তাঁর মর্যাদা সুউচ্চ করেছেন। আল্লাহ’র প্রতি বিশ^াস ও মানবতার পথপ্রদর্শনকারী মহানবীর ধরাপৃষ্ঠে আবির্ভাবের দিন। পৃথিবীতে মানুষ ইহলৌকিক ও পরলৌকিক জগতের মুক্তির সন্ধান পায় এই দিনে। বিশ^নবীর আবির্ভাবে মানুষ নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভ করে এবং জগতের সমস্ত জঞ্জাল, কুসংস্কার, অবিচার, নৈরাজ্য, অবক্ষয় ধীরে ধীরে অপসৃত হতে শুরু করে।
মহানবী (সঃ) মানব জাতির জন্য এক আলোকোজ্জল অনুসরণীয় আদর্শ। নিজ যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, অসীম সাহস, ধৈর্য্য, সৃৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ যন্ত্রনা ভোগ করে তিনি তাঁর উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল—কোরআনের বাণী তথা তওহীদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দুরীভূত করে সত্য ও ন্যায়কে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। আর এজন্য তাঁকে সইতে হয়েছিল অমানুষিক নির্যাতন—নিপীড়ণ। তিনি সমাজে সংহতি ও ঐক্য নিশ্চিত করেছিলেন। সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, পরমত সহিষ্ণুতা, দয়া ও ক্ষমাগুণ, শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সঃ) এর আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে অভিষিক্ত।
আমি আল্লাহ রাব্বুল আল—আমিনের নিকট প্রার্থনা করি মহানবী (সঃ) এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমরা যদি রাসুল (স:) এঁর বাণী ও আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে পারি তাহলে বর্তমান দুঃসময়ের ঘন অমানিশা দূরীভূত করে হারানো অধিকার ফিরে পেতে সক্ষম হবো।
আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই—বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি শেষ নবী সাইয়েদুল মুরছালিন হযরত মোহাম্মদ (সঃ) এর জন্য অসংখ্য দরুদ ও তাঁর প্রতি সালাম জানাই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com