• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পরের ধনে পোদ্দারি নয়, মানুষের সমর্থনই আমাদের কার্ড: জামায়েত আমির

প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৪:০৭
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৪:০৭

96592 6

পরের ধনে পোদ্দারি নয়, মানুষের সমর্থনই আমাদের কার্ড: জামায়েত আমির

পঞ্চগড় প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পরের ধনে পোদ্দারি নয়, মানুষের সমর্থনই আমাদের কার্ড বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই-বোনেরা আমার কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া ও ভালোবাসা দিয়ে আগামীতে দেখার এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ দেখতে চাই।”

ডা. শফিকুর রহমান বলেন, “কারো দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না। কে কার উপর দয়া করে? জনগণের ট্যাক্সের টাকায় ‘পরের ধনে পোদ্দারি’। এ আমরা করব না। আমরা যুবকের হাত শক্তিশালী করব ইংশাআল্লাহ। আমরা যুবতীর হাত শক্তিশালী করব ইংশাআল্লাহ।”

তিনি বলেন, উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে। বন্ধ চিনিকল খুলে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হবে। প্রত্যেক যুবক ও যুবতীকে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করা হবে। নারী-পুরুষ একসঙ্গে মিলেই সমাজ গড়ে ওঠে, সেই তত্ত্বে চলমান সমাজ উন্নয়নে তাদের ভূমিকা অপরিহার্য।

নদী ও প্রাকৃতিক সম্পদের অবস্থার বিষয়ে তিনি বলেন, চারটি নদী—তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং করতোয়া—আজ মরুভূমির মতো হয়ে গেছে। নদী মানুষের রক্তনালীর মতো, যদি বন্ধ হয়ে যায় মানুষ মারা যায়। দেশের প্রশাসন শুধু নির্বাচনের সময়ই সচেতন হয়, বাকী সময় নীরব থাকে।

তিনি আরও বলেন, “আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব ইংশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়েও আমরা কোথাও যাইনি। আগামীতেও প্রিয় দেশবাসী আপনাদের ফেলে আমরা যাব না। জীবনে-মরণে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ।”

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভোট দিতে পারেন না বহুদিন। অপেক্ষায় আছেন, মনটা ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে আছে, মনটা মরুভূমি হয়ে আছে, পিপাসার্ত হয়ে আছে। আপনার ভোটটাও যদি ডাকাতি করতে আসে তাহলে রুখে দিতে হবে। যুবকেরা কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে।”

বক্তব্য শেষে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান পঞ্চগড়ের দুইটি আসনের প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন। প্রথমে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমকে শাপলা কলি এবং পরে পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে জনসভা শুরু হয়। জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পঞ্চগড়-১ মো. সারজিস আলম এবং ১০ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য সফিউল আলম, জাগপা মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।
মাঠজুড়ে নেতাকর্মী ও সমর্থকেরা সকাল থেকেই উপস্থিত ছিলেন এবং জনসভায় ব্যাপক সমর্থন নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com