• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পল্লবীর ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:৪৩

9888596 5

পল্লবীর ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২ নং ঝিলপাড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন দলটির নেতারা। বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক তাদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় আমিনুল হক বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় মানুষের কষ্ট তাদের বিবেককে নাড়া দেয় না। দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশাহারা, তখন আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই না।

তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছিল জনগণের স্বার্থ রক্ষার জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিএনপি সবসময়ই কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

আমিনুল হকের সঙ্গে এ সময় পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি পল্লবী থানার মিরপুর ১২ নং ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com