• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পিআর পদ্ধতিতে নির্বাচন ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করবে: জামায়াত আমির

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ২:০০
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ২:০০

965555528

পিআর পদ্ধতিতে নির্বাচন ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করবে: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ জুলাই) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দলটির রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। এ ছাড়া পরবর্তী নির্বাচনগুলোও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।

ফেনী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ ডা.আবদুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম ও মোহাম্মদ শাহজাহান।

দলটির ফেনী জেলা আমীর মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত ফেনী-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী, ফেনী-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এস এম কামাল উদ্দিন ও ফেনী-৩ আসনের সম্ভাব্য সংসদ পদ প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com